ব্রেকিং নিউজ
ঠাকুরগাঁওয়ে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আবু হাসনাত ও শামীম হোসেন ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে নীলফামারীতে এনডিইএ’র নতুন কমিটি কিশোরগঞ্জে এনডিইএ’র নতুন কমিটি ঘোষণা: আহ্বায়ক আসাদুল, সদস্য সচিব শাহিন আলম সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দোয়ারাবাজারের লক্ষ্মীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিনের সমর্থন প্রত্যাশা পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩/৮/২০২৬, ৮:৫৯:৪৭ AM

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে নীলফামারীতে এনডিইএ’র নতুন কমিটি

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার, পেশাগত মর্যাদা ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর নীলফামারী জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার, পেশাগত মর্যাদা ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর নীলফামারী জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে ইবনে নায়েব রিসু-কে আহ্বায়ক এবং প্রকৌশলী আলিফ নূর ফেরদৌস-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া জামিনুর রহমান সাংগঠনিক সম্পাদক এবং তাহসিন রিয়া, শাহরিয়ার হোসেন রায়হান, সাকিব জাহান (মিশু) ও মো. লিমন ইসলাম-কে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।সংগঠন সূত্রে জানা যায়, ২২ আগস্ট ২০২৬ তারিখে এনডিইএ’র কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির ও সদস্য সচিব ফয়সাল আলমের অনুমোদনক্রমে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেনের সুপারিশে নীলফামারী জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়।



নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে নীলফামারী জেলায় এনডিইএ’র সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, নবগঠিত কমিটি জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সংগঠনের সদস্যসংখ্যা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রকৌশলীদের পেশাগত সমস্যা ও বৈষম্য নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।এনডিইএ’র নেতৃবৃন্দ বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। নীলফামারী জেলা কমিটির নতুন নেতৃত্বও একই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নতুন নেতৃত্বের হাত ধরে নীলফামারীতে এনডিইএ’র সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।